1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ আগস্ট, ২০২১ ১১:১৫ pm

নওগাঁর সাপাহারে কাভার্ড ভ্যানচাপায় বাবু (২৪) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার তুলশীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবু উপজেলার কল্যাণপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাবু বাড়ি থেকে তার চাচাতো ভাইকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে নিশ্চিন্তপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তুলশীপাড়া এলাকায় কাভার্ড ভ্যানের সঙ্গে সজোরে ধাক্কা লাগলে চাচাতো ভাই পেছন থেকে লাফ দিয়ে আগেই সরে পড়েন। এসময় মোটরসাইকেল চালক বাবু ভ্যানের চাকার নিচে পড়ে মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর ভ্যানটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ