1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দেশে করোনায় মৃত্যু ২৬ হাজার ছাড়াল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ আগস্ট, ২০২১ ৬:১৭ pm

দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৬ হাজার ১৫ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও তিন হাজার ৯৪৮ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৪ লাখ ৯৩ হাজার ৫৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ছয় হাজার ৪৬৬ জন। এ নিয়ে দেশে মোট ১৪ লাখ ১৫ হাজার ৬৯৭ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ৭৮৯টি ল্যাবে ২৭ হাজার ১৭৭টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করা হয় ২৭ হাজার ৯২১টি। করোনা শনাক্তের হার ১৪ দশমিক ১৪ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৬ দশমিক ৮৪ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নতুন ৮৯ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ৪১ জন ও নারী ৪৮ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে ১৬ হাজার ৮৯৮ জন ও নারী নয় হাজার ১১৭ জন।

মৃত্যুবরণকারীদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে পাঁচজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৬ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২৪ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১৮ জন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে সাতজন, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, রাজশাহী বিভাগে সাতজন, খুলনা বিভাগে নয়জন, বরিশাল বিভাগে আটজন, সিলেট বিভাগে ১০ জন, রংপুর বিভাগে পাঁচজন ও ময়মনসিংহ বিভাগে দুজন। এ ছাড়া সরকারি হাসপাতালে ৬৯ জন, বেসরকারি হাসপাতালে ১৮ জন ও বাসায় দুজন মারা গেছে।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ