1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

অভিনেতা আরমান কোহলি গ্রেফতার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ আগস্ট, ২০২১ ১২:২০ am

এবার মাদক মামলায় গ্রেফতার হয়েছেন বলিউড অভিনেতা ও সাবেক ‘বিগ বস’ প্রতিযোগী আরমান কোহলি। শনিবার (২৮ আগস্ট) মুম্বাইয়ে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করেছে ভারতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরো।

এর আগে অভিনেতার বাড়িতে অভিযান চালায় সংস্থাটি। আরমান কোহলির বিরুদ্ধে মাদকদ্রব্য সেবন করা এবং বাড়িতে বেআইনিভাবে মজুত রাখার অভিযোগ এনেছে এনসিবি।

এটাই প্রথম নয়, এর আগে ২০১৮ সালে আইন ভেঙে বাসায় ৪১ বোতল স্কচ হুইস্কি রাখার জন্য আরমানকে গ্রেফতার করা হয়েছিল।

আরমানকে গ্রেফতারের আগে মাদকযোগ থাকায় ভারতের টেলিভিশন অভিনেতা গৌরব দীক্ষিতকে গ্রেফতার করে মাদক নিয়ন্ত্রণ সংস্থাটি। চলতি বছরের এপ্রিলে অভিনেতা এজাজ খান এবং আরও কয়েকজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম উঠে আসায় গত কয়েক মাস ধরে গৌরবের খোঁজে ছিল এনসিবি।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউডে মাদকচক্রের হদিস পেতে সক্রিয় হয়ে ওঠে এনসিবি। কিছুদিন আগেই করণ জোহর ও অর্জুন রামপালকে সমন পাঠানো হয়েছিল। এবার আরমানকে হেফাজতে নিলো এনসিবি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ