1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে ছাত্রলীগকে এগিয়ে যেতে হবে : শামীম

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ আগস্ট, ২০২১ ৯:২৯ pm

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম দাবি করেছেন, ‘জিয়াউর রহমানের হাতে খুন হয়েছে বাংলার মানুষের ভোটের অধিকার। দেশ থেকে হারিয়ে যায় গণতন্ত্র। জিয়াউর রহমান শুধু বাংলাদেশের গণতন্ত্রকেই খুন করেননি, রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পর বঙ্গবন্ধুর খুনিদের পৃষ্ঠপোষকতা করেন তিনি।’

আজ শনিবার দুপুরে শরীয়তপুরের নড়িয়া সরকারি কলেজ ও সখিপুর থানা ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণসভায় অনলাইনে ভার্চুয়ালি যুক্ত হয়ে উপমন্ত্রী এসব কথা বলেন।

ছাত্রলীগের সাবেক সভাপতি বলেন, ‘সোনার বাংলা গড়তে সোনার মানুষ প্রয়োজন, তাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক বড় স্বপ্ন, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ছাত্রলীগ গঠন করেছিলেন। দেশের স্বাধীনতা আন্দোলনসহ সব সংগ্রামে ছাত্রলীগের সর্বোচ্চ ও গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল। এ কারণে বঙ্গবন্ধুই বলেছিলেন, ছাত্রলীগের ইতিহাসই হচ্ছে বাংলাদেশের ইতিহাস। তাই ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে এমনভাবে আচরণ করা উচিত যাতে এ সংগঠন একটা মর্যাদাপূর্ণ হয় এবং দেশ ও জাতির কাছে আস্থা অর্জন করে চলতে পারে। তাই জননেত্রী শেখ হাসিনা ছাত্রলীগের হাতে কাগজ ও কলম তুলে দিয়েছিলেন। কারণ জননেত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন, ছাত্ররাই আমাদের ভবিষ্যৎ। তাই সবাইকে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে এগিয়ে যেতে হবে।

এনামুল হক শামীম আরও দাবি করেন, ‘ছাত্রলীগের কর্মীদের মাদক, সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার ও নৈতিকতার প্রশ্নে আপোসহীন থাকতে হবে। ছাত্রলীগের যে ঐতিহ্য ও অবদান রয়েছে, সেটা প্রতিটি ছাত্রলীগের নেতাকর্মীর মনে রাখতে হবে। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মেনে শিক্ষা-শান্তি-প্রগতির পতাকাকে সমুন্নত রেখে আগামীদিনের বিশ্বমানের নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।’

অনুষ্ঠানে অংশ নেন শরীয়তপুরের নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপ-কমিটির সদস্য জহির সিকদার, ছাত্রলীগের সহসভাপতি নুর এ আলম আশিক, নড়িয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আসাদুজ্জামান বিপ্লব প্রমুখ।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ