1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আইএসের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৮৮

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ আগস্ট, ২০২১ ১১:৪৮ am

আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে গত ২৬ আগস্ট আইএসের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৮৮ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১৩ মার্কিন সেনাও রয়েছে।

কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

কাবুল বিমানবন্দরে আরও হামলার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। জঙ্গিগোষ্ঠী আইএস রকেট হামলা কিংবা যানবাহনে করে বোমা হামলা চালাতে পারে আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি জানান, উদ্ভূত পরিস্থিতিতে সতর্ক অবস্থায় রয়েছেন মার্কিন কমান্ডাররা। হামলা ঠেকাতে তালেবানের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় করা হচ্ছে।

৩১ আগস্ট নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যাহার সম্পন্ন করতে তোড়জোড় চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এই সময়সীমা আর বাড়াতে চান না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তালেবানও ৩১ আগস্টের পর আফগানিস্তানে আর মার্কিন বাহিনীর উপস্থিতি দেখতে চায় না।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ