1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দূষিত হওয়ায় জাপানে মডার্নার ১৬ লাখ ডোজ টিকার ব্যবহার স্থগিত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১ ৪:১৭ pm

দূষিত হয়ে যাওয়ার কারণে মডার্নার প্রায় ১৬ লাখ ৩০ হাজার ডোজ কোভিড টিকার ব্যবহার স্থগিত করেছে জাপান। সংবাদমাধ্যম বিবিসি এবং বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় পাঁচ লাখ ৬০ হাজার টিকার শিশির চালানে (ব্যাচ) কিছু মাত্রায় ‘অনাকাঙ্ক্ষিত উপাদান’ পাওয়া গেছে।

জাপানে মডার্নার টিকা বিক্রি ও বিতরণকারী প্রতিষ্ঠান তাকেদা ফার্মাসিউটিক্যাল বলেছে, ‘সতর্কতা হিসেবে’ টিকার তিনটি ব্যাচ সরবরাহ বন্ধ রেখেছে।

তাকেদা ফার্মাসিউটিক্যাল আরও জানিয়েছে, স্পেনে একটি টিকা উৎপাদন কেন্দ্রে কোনো সমস্যা হয়ে থাকতে পারে। তবে, এ বিষয়ে বিস্তারিত জানায়নি প্রতিষ্ঠানটি।

মডার্না বলেছে, ‘আজ পর্যন্ত টিকায় কোনো সুরক্ষা বা কার্যকারিতাজনিত সমস্যা চিহ্নিত হয়নি।’ একই সঙ্গে প্রতিষ্ঠানটি আরও তদন্তের জন্য সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা ও তাকেদার সঙ্গে কাজ করবে বলেও জানিয়েছে।

এদিকে, টিকায় পাওয়া ‘অনাকাঙ্ক্ষিত বস্তুগুলো’ কী, সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে, তাকেদা এটিকে দূষিত বায়ুকণা হিসেবে বর্ণনা করেছে। এগুলোকে জরুরি ভিত্তিতে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

এদিকে, জাপান টাইমস পত্রিকা জানিয়েছে—আরও সাতটি টিকাকেন্দ্র থেকে দূষণের খবর পাওয়া গেছে, যেখানে ৩৯টি শিশি বা টিকার ৩৯০ ডোজ দূষিত হয়েছে বলে জানা গেছে।

জাপান টাইমস আরও জানিয়েছে, জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় এরই মধ্যে দূষিত ব্যাচের নম্বর প্রকাশ করেছে, যাতে স্থগিতাদেশের আগে যারা টিকা পেয়েছিল, তারা যেন যাচাই করতে পারে যে, তারা সম্ভাব্য দূষিত ডোজ পেয়েছে কি না।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ