1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১ ১২:৪৩ pm

রাজবাড়ীর পাংশা উপজেলার কুড়াপাড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৫ আগস্ট) দিনগত রাতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-রফিকুল ইসলাম রাশেদ (৩৭) ও মুক্তার হোসেন (৪০)। তারা দু’জনই কুষ্টিয়া সদরের হাউজিং এলাকার বাসিন্দা।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, রাশেদ ও মুক্তার বুধবার রাতে মোটরসাইকেল নিয়ে রাজবাড়ী থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। পথে পাংশার কুড়াপাড়ায় এলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন ব্রিজের পিলারে ধাক্কা খায়। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন মুক্তার ও রাশেদ। পরে স্থানীয়রা আহত দু’জনকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের অভিযোগ, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ছোট-বড় অনেকগুলো ব্রিজের নির্মাণ কাজ চলছে। ঠিকাদার প্রতিষ্ঠানের অব্যবস্থাপনা ও যত্রতত্র নির্মাণ সামগ্রী ফেলে রাখায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ