1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রংপুরে জামায়াতের আমিরসহ গ্রেফতার ১০

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১ ৬:২৬ am

রংপুরে গোপন বৈঠক চলাকালীন জামায়াতে ইসলামীর রংপুর কোতোয়ালি থানার আমির ও সেক্রেটারিসহ ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৫ আগস্ট) রাতে রংপুর মেট্টোপলিটন পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে ভোরে নগরীর দক্ষিণ বাবুখাঁ এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। সেখানে নাশকতার পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশে দলীয় নেতাকর্মীরা গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন।
গ্রেফতার ১০ জন হলেন মহানগর কোতোয়ালি থানা জামায়াতে আমির ফরহাদ হোসেন মণ্ডল (৩৮), সেক্রেটারি শাহানত মিয়া (৪৫), কর্মপরিষদ সদস্য লোকমান আলী (৬৫), মশিউর রহমান (৪০), আব্দুল মালেক (৩০), মিজানুর রহমান (৩৮), মাহমুদুর রহমান (৬০), ওয়ায়দুর রহমান (৪০), শরিফুল ইসলাম (৩৬) ও জাহাঙ্গীর আলম (৫০)।

রংপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) ফারুক আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, শোকাবহ আগস্ট মাসে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সরকারি সম্পদ ও স্থাপনার ক্ষতি সাধনের লক্ষ্যে দক্ষিণ বাবুখাঁ এলাকার একটি বাড়িতে গোপন বৈঠক করছিলেন তারা। গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

অভিযানের সময় অজ্ঞাতপরিচয় আরও ১৪-১৫ জন আসামি পালিয়ে যান। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নাশকতার মামলা দায়ের করে বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ