1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

এক মিনিটে করোনার ২ ডোজ টিকা পেলেন জজ মিয়া

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ আগস্ট, ২০২১ ৫:৪৪ pm

নেত্রকোনার মোহনগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জজ মিয়া (৩৯) নামে এক মুদি দোকানিকে এক মিনিটের মধ্যেই দুই ডোজ করোনা ভাইরাসের টিকা দেওয়া হয়েছে। টিকা নেওয়ার পরপরই জজ মিয়া আতঙ্কে রয়েছেন। টিকা গ্রহণের পর তাকে পর্যবেক্ষণে রাখা হয়নি।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ঘটনা ঘটেছে। ওই মুদি দোকানি পৌর শহরের আল মবিন রোডের বাসিন্দা।

টিকা গ্রহিতা জজ মিয়া বলেন, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিচতলা (নতুন ভবন) টিকা নিতে যাই। টিকা পুশকারী সেকমো আলমগীর হোসেন প্রথমে আমার ডান হাতে একটি টিকা পুশ করেন। এরপর আমি চেয়ারটিতে বসেছিলাম। পরে ওই টিকা পুশকারী আমার ডান হাতের একই স্থানে আরও একটি টিকা দিয়ে দেন। এরপর আমি বাড়ি ফিরে আসি।

বিষয়টি জানাজানি হলে স্বাস্থ্য বিভাগ তৎপর হয়ে উঠে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেকে নিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন কর্মরত চিকিৎসকরা।
এদিকে টিকা পুশকারী সেকমো আলমগীর হোসেনের মোবাইলে বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর মোহাম্মদ শামছুল আলম বলেন, একসঙ্গে দুই ডোজ টিকা নেওয়া ব্যক্তি জজ মিয়ার অভিযোগ পেয়েছি। তাকে ডেকে এনে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। আমার স্বাস্থ্যকর্মীকে ডেকে জিজ্ঞেস করেছি, সে দুই ডোজ টিকার কথা অস্বীকার করেছে। ওই ব্যক্তিকে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। কোনো সমস্যা হলে আমরা দেখব।

মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাব্বির আহম্মেদ আকুঞ্জি বলেন, বিষয়টি আমি শুনেছি, তবে ডাক্তাররাই ঘটনাটি ভালো বলতে পারবেন। এ বিষয়ে আমি তাদের সঙ্গে কথা বলব।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ