1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রাতভর বৃষ্টিতে চট্টগ্রাম নগরে জলাবদ্ধতা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ আগস্ট, ২০২১ ১১:৩৪ am

রাতভর মুষলধারে বৃষ্টিতে নগরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে দুর্ভোগে পড়েন সকালে কর্মস্থলে যাওয়া মানুষ। আবহাওয়া অফিস বলছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এই বৃষ্টিপাত। যা আরও ২ দিন অব্যাহত থাকতে পারে।

বুধবার (২৫ আগস্ট) নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, আগ্রাবাদ সিডিএ, বহদ্দারহাট, মুরাদপুর, ষোলশহর দুই নম্বর গেইট, প্রবর্তক মোড়, চকবাজার ও বাকলিয়া এলাকা হাঁটু পানিতে তলিয়ে গেছে। অফিসগামীরা পায়ে হেঁটে ও রিকশায় অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে গেছেন।

জলাবদ্ধতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে পারভেজ হাসান নামে এক চাকরিজীবী বলেন, একটু বৃষ্টি হলেই মনে ভয় ধরে, কিভাবে অফিসে যাবো। এই শহরের যারা নীতিনির্ধারক আছেন তারা কখনোই মানুষের দুর্ভোগের কথা চিন্তা করেন না। যদি করতেন, তাহলে প্রতিবছর এই অসহ্য দুর্ভোগ সহ্য করতে হতো না।

এদিকে জলাবদ্ধতায় সবচেয়ে বেশি বিপাকে পড়েন কর্মজীবী নারীরা। সড়কে পর্যাপ্ত যানবাহন না থাকায় হাঁটুপানি মাড়িয়ে যেতে হয় কর্মস্থলে।

দুর্ভোগের কথা জানিয়ে নাছিমা আখতার নামে এক গার্মেন্ট কর্মী বলেন, কারখানায় যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে রাস্তায় এসে আটকে গেছি। যে পরিমাণ পানি, কোনোভাবেই চলাফেরা করা যাচ্ছে না। রিকশা ভাড়াও বেশি নিয়েছে। সড়কে সকালে ছিল না পর্যাপ্ত বাসও।

এই বৃষ্টি আরও ২দিন থাকতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস। পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শেখ ফরিদ আহমদ বাংলানিউজকে বলেন, বুধবার সকাল নয়টা পর্যন্ত ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টি হচ্ছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ