1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রাজশাহীতে করোনায় আরো ৭ জনের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ আগস্ট, ২০২১ ১০:২৬ am

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ৮টা থেকে বুধবার (২৫ আগস্ট) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গে ছয়জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া সাতজনের মধ্যে রাজশাহীর তিনজন, নাটোরের একজন, নওগাঁর দু’জন ও কুষ্টিয়ার একজন রয়েছেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ২৭ জন। বর্তমানে রামেক হাসপাতালে ৪১৮টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ২০৯ জন।

এদিকে জেলায় মোট ৩২৭টি নমুনা পরীক্ষার বিপরীতে পজিটিভ এসেছে ৫৮টি। করোনা সংক্রমণের হার ১৭ দশমিক ৭৪ শতাংশ।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ