1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

এইচএসসির পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১ ৭:১৭ pm

২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মঙ্গলবার (২৪ আগস্ট) অধিদপ্তরের ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, কোভিড-১৯ অতিমারির কারণে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি), ২০২১ এর এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির আলোকে প্রণীত অ্যাসইনমেন্টগুলোর মধ্যে পাঁচ সপ্তাহের জন্য গুচ্ছ-২ এর জীববিজ্ঞান, উচ্চতর গণিত, সমাজবিজ্ঞন, সমাজকর্ম, ভূগোল, ফিন্যান্স ব্যাংকিং ও বীমা, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, আরবি, গৃহ ব্যবস্থাপনা, পারিবারিক জীবন এবং গুচ্ছ-৩ এর রাসয়ন, অর্থনীতি, পৌরনীতি ও সুশাসন, যুক্তবিদ্যা, হিসাববিজ্ঞান, খাদ্য ও পুষ্টি, উচ্চাঙ্গ সংগীত বিষয়ের ১৬টি অ্যাসাইনমেন্ট আঞ্চলিক পরিচালকদের পাঠানো হলো। মঙ্গলবার (২৪ আগস্ট) থেকে এ কার্যক্রম শুরু হবে।

এতে আরও বলা হয়, ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্টগুলো প্রদান ও গ্রহণের ক্ষেত্রে কোভিড-১৯ সংক্রমণ রোধে সরকারঘোষিত স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ