1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
আফগান সংকট

সেনা প্রত্যাহারের সময়সীমা নিয়ে বাইডেনের সিদ্ধান্তের অপেক্ষা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১ ১:৩০ pm

হাজার হাজার বেপরোয়া আফগান এবং বিদেশি কাবুল বিমানবন্দরে ভিড় করেছেন সংকটে নিমজ্জিত আফগানিস্তান ছাড়ার জন্য। এমন পরিস্থিতিতে ৩১ আগস্টের মধ্যে তাদের সবাইকে ফেরানো আদৌ সম্ভব কিনা তা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে মার্কিন নাগরিক এবং দেশ ছেড়ে পালাতে মরিয়া আফগান সহযোগিদের নিরাপদে ফেরাতে সেনা প্রত্যাহারের সময়সীমা বাড়ানো হবে কিনা তা মঙ্গলবারের মধ্যেই সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে। ৩১ আগস্টের মধ্যেই দেশটি থেকে সেনা প্রত্যাহারের কথা রয়েছে। খবর এনডিটিভির।

যদিও এর আগে বাইডেন বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সব নাগরিক আফগানিস্তান থেকে না ফেরানো পর্যন্ত সেখানে সেনা থাকবে।

সোমবার মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, বাইডেন আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নেবেন সেনা প্রত্যাহারের সময়সীমা বাড়ানো হবে কিনা।

সময়সীমা বাড়ানোর বিষয়ে ইতোমধ্যে বাইডেনের কয়েকজন উপদেষ্টা বিরোধীতা করেছেন। জি-৭ এর ভার্চুয়াল বৈঠকে বাইডেন এ বিষয়ে ইঙ্গিত দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

খবরে বলা হয়, স্থানীয় সময় সোমবার দিবাগত রাত তিনটা থেকে বিকাল তিনটার মধ্যে দশ হাজার ৯০০ জনকে আফগানিস্তান থেকে সরিয়ে আনা হয়েছে। আর ১৪ আগস্ট থেকে প্রায় ৪৮ হাজারের মতো মানুষ তালেবানের নিয়ন্ত্রিত আফগানিস্তান থেকে ফেরানো হয়েছে। যদিও এখনো যুক্তরাষ্ট্র এবং মিত্র দেশগুলোর বহু নাগরিক আফগানিস্তানে আটকে আছেন।

এদিকে নির্ধারিত সময়ের মধ্যে বিদেশি সেনা প্রত্যাহার না করলে এর সমুচিত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে তালেবান। গোষ্ঠীটি বলছে, বিদেশি সেনাদের সরিয়ে নিতে সময়সীমা বৃদ্ধি করা হবে না।

তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন হুশিয়ারি দিয়ে বলেন, আগামী ৩১ আগস্টের মধ্যে সেনা প্রত্যাহার করে নিতে হবে।

তালেবানের এ মুখপাত্র বলেন, আগামী ৩১ আগস্ট শেষ দিন। প্রেসিডেন্ট বাইডেন বলেছিলেন— ওই দিনের মধ্যে সব সেনাকে আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া হবে। এই সময়সীমার সম্প্রসারণের অর্থ আফগানিস্তানে তাদের দখলদারিত্বের সম্প্রসারণ।

দীর্ঘ ২০ বছরের আগ্রাসন শেষে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র। সেনা প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যেই তালেবান দেশটির অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়ে দখল করেছে রাজধানী কাবুল। প্রায় ২০ বছর পর ফের কাবুলের ক্ষমতা নিজেদের করে নেওয়ার অপেক্ষায় রয়েছে তালেবান।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ