1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে ‘ধর্ষণের শিকার’ প্রবাসীর স্ত্রী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ আগস্ট, ২০২১ ৯:৩৯ pm

নোয়াখালীর সেনবাগে বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে এক প্রবাসীর স্ত্রী ‘ধর্ষণের শিকার’ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে সেনবাগ থানায় মামলা করেছেন ওই নারী।

মামলার অভিযোগে বলা হয়, গত ২০ আগস্ট রাত ৯টার দিকে ওই নারী তার বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে যান। সেখানে কেক কাটার পর স্থানীয় লেদু মিয়ার ছেলে ফরহাদের (২৫) নেতৃত্বে ৫-৭ জন ওই বাড়িতে আসেন। তারা অনুষ্ঠানে আসা গৃহবধূর সঙ্গে রাজন নামে এক যুবকের ‘সম্পর্ক আছে’ বলে অভিযোগ তোলেন। পরে তাদের ফরহাদের বিল্ডিংয়ে নিয়ে আটকে রাখা হয়। একপর্যায়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন তারা। রাজন চাঁদা দিতে অস্বীকার করে বিভিন্ন জায়গায় ফোনে যোগাযোগ করলে কিছুক্ষণ পর তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু ওই গৃহবধূকে ‘ধর্ষণ’ করে ফরহাদ। এ সময় তার সাঙ্গপাঙ্গরা বাইরে পাহারায় ছিলেন।

সেনবাগ থানার (ওসি) আব্দুল বাতেন মৃধা গণমাধ্যমকে জানান, এ ঘটনায় ফাহাদকে প্রধান আসামিকে ৩ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন নির্যাতিতা গৃহবধূ। পুলিশ আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।

নির্যাতনের শিকার ওই গৃহবধূকে শারীরিক পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ