
বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুম ক্রাশ করেছে বলে খবর মিলেছে। ডাউনডিটেক্টর-এর তথ্যানুযায়ী দুপুর পৌনে ২টা থেকে জনপ্রিয় এই অ্যাপটিতে বিভ্রাটের সৃষ্টি হলে বিশ্বজুড়ে এটির ব্যবহারকারীরা সমস্যায় পড়েন।
এই বিভ্রাটের কারণ সম্পর্কে এখনও নির্দিষ্ট কিছু জানা যায়নি। তবে যারা সমস্যা হচ্ছে বলে অভিযোগ করেছেন তাদের ৬০ শতাংশ কোনো কনফারেন্সে যোগ দিতে পারছেন না এবং ৩০ শতাংশ সম্মেলন শুরু করতে হিমশিম খাচ্ছে।
বাকি ১০ শতাংশ জুমে লগইন করতে পারছেন না বলে অভিযোগ করেছেন। বিষয়টি নিয়ে মেইল অনলাইন জুম কর্তৃপক্ষের মন্তব্য পেতে যোগাযোগ করে। তারপর জুম কর্তৃপক্ষ এক টুইট বার্তায় জানায়, লাইভ মিটিংয়ে যোগ দেয়ার ক্ষেত্রে গ্রাহকদের সমস্যা সম্পর্কে আমরা অবগত রয়েছি।
সেখানে আরও বলা হয়, আমার বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছি এবং খুব শিগগিরই এর আপডেট পেয়ে যাবেন ব্যবহারকারীরা। সকল প্রকার অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।
এদিকে জুম ব্যবহারে অসুবিধার কথা জানিয়ে অনেক ব্যবহারকারী টুইট করেছেন। তারা ঠিকমতো জুম মিটিংয়ে অংশ নিতে পারছেন না বলে অভিযোগ করেছেন। অস্ট্রেলিয়ার ক্যানবেরা থেকে মাইক জোনস নামে এক ব্যবহারকারী টুইটবার্তায় জানিয়েছেন, পাঁচটি অ্যাকাউন্ট থেকে পাঁচটি আলাদা আলাদা লিংক থেকে জুম মিটিংয়ে প্রবেশ করার চেষ্টা করেও সফল হতে পারেননি তারা।
অন্যদিকে জুম ব্যবহারে এহেন অসুবিধার কারণে দেশে দেশে হোম অফিস করা চাকরিজীবী, স্কুল-কলেজ শিক্ষার্থীসহ নানান শ্রেণি-পেশার মানুষ বিড়ম্বনার শিকার হচ্ছেন।
প্রসঙ্গত, জুম অ্যাপ হলো একটি ভিডিও বা অডিও মিটিং অ্যাপ বা সফটওয়্যার। যার মাধ্যমে আমরা একত্রে অনেকে মিটিং বা মতবিনিময় করতে পারি। বর্তমানে অনলাইনে ক্লাউড মিটিং করার জন্য জুম অ্যাপ খুবই জনপ্রিয়।
এর মাধ্যমে আপনারা ঘরে বসে অনলাইনে ক্লাস, অফিসের মিটিং, ট্রেনিং, প্রোগ্রাম ইত্যাদি কাজ গুলো খুব সহজে করতে পারবেন। জুম মূলত আমেরিকান কমিউনিকেশনস টেকনোলজির একটি কোম্পানি।
এটার সদর দপ্তর হলো ক্যালিফোর্নিয়ার সান জোসো। জুম অ্যাপ ক্লাউড ভিত্তিক পিয়ার টু পিয়ার সফটওয়্যার প্লাটফর্মের মাধ্যমে ভিডিও টেলিফনি ও অনলাইনে চ্যাটের সেবা দিয়া থাকে। টেলিযোগাযোগ, টেলিকনফারেন্সিং, দূরত্ব বজায় রেখে শিক্ষা ও সামাজিক সম্পর্কের জন্য এটার ব্যবহার করা হয়। সূত্র : ডেইলি মেইল
ভিন্নবার্তা ডটকম/এন