1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

তুরস্কে টিকার আওতায় এসেছে ৭৪ শতাংশ প্রাপ্তবয়স্ক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ আগস্ট, ২০২১ ২:২৩ pm

তুরস্ক করোনার টিকাদানে বড় ধরনের অগ্রগতি অর্জন করেছে। দেশটি প্রাপ্তবয়স্ক নাগরিকদের ৭৪ দশমিক শূন্য ১ শতাংশকেই টিকার আওতায় আনতে সক্ষম হয়েছে।

জানুয়ারিতে টিকা কর্মসূচি শুরুর পর এখন পর্যন্ত ৮ কোটি ৮৬ লাখের বেশি ডোজ টিকা দেওয়া হয়েছে। খবর আনাদোলুর।

প্রায় ৮ কোটি ৩০ লাখ জনসংখ্যার দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৫৯ লাখ মানুষ টিকা পেয়েছে। এদের মধ্যে ৩ কোটি ৫০ লাখ মানুষ টিকার পূর্ণ ডোজ পেয়েছে। এ ছাড়া ৭৬ লাখ মানুষকে তৃতীয় অর্থাৎ বুস্টার ডোজ দেওয়া হয়েছে।

এখন পর্যন্ত প্রাপ্তবয়স্ক নাগরিকদের ৭৪ শতাংশ করোনার অন্তত এক ডোজ টিকা পেয়েছেন।

সোমবার থেকে ১৫ বছর ও তদূর্ধ্ব সব নাগরিকদের টিকার আওতায় আনার কর্মসূচি শুরু করেছে তুরস্ক।

এ ছাড়া দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ১২ বছরের বেশি বয়সি শিশুদেরও টিকা দেওয়া হবে।

গত ২৪ ঘণ্টায় তুরস্কে আরও ১৮ হাজার ৬২২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময় মারা গেছেন ২০৬ জন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ