1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রাজধানীতে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ আগস্ট, ২০২১ ১২:৫৫ pm

রাজধানীর উত্তরার ৬নং সেক্টরের একটি কোচিং সেন্টার থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ মেসবাহ’র ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ আগস্ট) সকালে ময়নাতদন্তের জন্যে মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার (২২ আগস্ট) রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।

মেসবাহ’র সহপাঠীরা জানান, বেশকিছু দিন ধরেই সে বিষণ্নতায় ভুগছিল। তবে অনেকে মনে করছে প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছে সে। গত কয়েক মাস ধরে সে মেয়েদের সহ্য করতে পারছিল না।

উত্তরা পূর্ব থানার ওসি জহিরুল ইসলাম বলেন, করোনার আগে ৩ ভাই মিলে একটি কোচিং সেন্টার চালু করে, সেখানে ৩ ভাই একসঙ্গে থাকত। আমরা ধারণা করছি এটি আত্মহত্যা। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতন্তদের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. দিলারা ইসলাম শরীফ বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। মাত্রই শুনেছি। বিস্তারিত খবর নিয়ে বলতে পারব।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, আমরা বিষয়টি জেনেছি। আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছি। মেডিকেলেও আমাদের প্রতিনিধি পাঠাচ্ছি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ