1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

অপবাদ দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২১ আগস্ট, ২০২১ ১১:৪৬ pm

দিনাজপুরের পার্বতীপুরে মুরগী চুরির অপবাদ দেওয়ায় মোরসালিন (১৭) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। শনিবার (২১ আগস্ট) উপজেলার রামপুর ইউনিয়নের রঘুনাঘপুর চয়নপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ দুপুর ১টায় ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে।

ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহ পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় পার্বতীপুর মডেল থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে।

পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানিয়েছেন, শনিবার সকালে দীর্ঘ সময় মোরসালিনের ঘরের দরজা বন্ধ থাকায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। ঘরের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ঘরের ছাদের সঙ্গে ফাঁস নেওয়া অবস্থায় ঝুলছিল।

মোরসালিন নূরল মজিদ হাই স্কুলের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণির ছাত্র ছিল।পারিবারিক ও স্থানীয়রা জানান, প্রতিবেশী তাকে মুরগি চুরির অপবাদ দেয়। এছাড়াও স্থানীয় ফকির বাজারে সেলুনে চুল কাটতে গেলে কিছু বখাটে ছেলে সেখানে তাকে ঘেরাও করে লাঞ্ছিত করে। এ নিয়ে দুপক্ষের মধ্যে বাদানুবাদও হয়।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ