1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

গ্রেনেড হামলার উদ্দেশ্যই ছিল আ.লীগকে নেতৃত্বশূন্য করা : ওবায়দুল কাদের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২১ আগস্ট, ২০২১ ৮:৫২ pm

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলার উদ্দেশ্যই ছিল আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করা। তারা মুক্তিযুদ্ধের চেতনাকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল। তাই ১৯৭৫ সালের ১৫ আগস্টের বুলেট ২০০৪ সালে প্রাণঘাতী বুলেট হয়ে আবার ফিরে এসেছিল।’

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী আরও বলেন, ‘গ্রেনেড হামলার বিচার ও তদন্ত বাধাগ্রস্ত করতে তৎকালীন খালেদা জিয়ার নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকার সবই করেছিল।’

আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভার সূচনা বক্তব্যে ওবায়দুল কাদের এ কথা বলেন। ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘২০০৪ সালের এই দিনে আমরা মুক্তাঙ্গনে সমাবেশ করতে চেয়েছিলাম। কিন্তু আমাদেরকে সেখানে সমাবেশ করতে দেওয়া হয়নি। এরপর সমাবেশে গ্রেনেড হামলা হয়। হামলার পর পুলিশ আমাদেরকে কোনো সহায়তা করেনি। তারা তখন শেখ হাসিনার গাড়ি বহরে গুলিবর্ষণ করে। লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুড়ে আমাদের কর্মীদের ওপর।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘এই ঘটনায় প্রহসনের তদন্ত কমিশন গঠন করা হয়েছিল। সেই কমিশন এই হামলার জন্য পার্শ্ববর্তী একটি দেশকে দায়ী করে। গ্রেনেড হামলার বিচারের রায় কার্যকর করা হবে। গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড যারা বিদেশে আছে তাদের ফিরিয়ে আনা হবে।’
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ