1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ভারতের সঙ্গে আপাতত ফ্লাইট চালু হচ্ছে না: বেবিচক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২১ আগস্ট, ২০২১ ৮:০০ pm

ভারত ও বাংলাদেশের বিমান চলাচল কর্তৃপক্ষের মধ্যে ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে চুক্তি না হওয়ায়, আপাতত দুই দেশের মধ্যে ফ্লাইট চালুর সিদ্ধান্ত বাতিল হয়েছে।

আজ শনিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বেবিচকের একজন শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘বাংলাদেশের সঙ্গে পুনরায় চালু শুরুর বিষয়ে ভারতের কাছ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি।’

বেবিচক গত ৪ আগস্ট ভারতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তরকে (ডিজিজিএ) এয়ার বাবল চুক্তির আওতায় ১১ আগস্ট থেকে ফ্লাইট পুনরায় শুরুর অনুমোদন চেয়ে একটি চিঠি দেয়।

বেবিচকের ওই কর্মকর্তা বলেন, ‘কিন্তু, আমরা এখনও তাদের কাছ থেকে চিঠির কোনো উত্তর পাইনি। এ কারণে আমাদের পক্ষে এখনই বলা কঠিন যে দুই দেশের মধ্যে ফ্লাইট আবার কবে শুরু হবে।’

জানতে চাইলে বিমানের একজন শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘আমরা পররাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা দিয়েছিলাম। তিনি গত ১৭ আগস্ট বলেছিলেন যে ২০ আগস্ট থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে ফ্লাইট চালু হবে।’

‘আমরা ইতিমধ্যে যাত্রীদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানিয়েছি। যারা টিকিট কিনেছিলেন, তারা অতিরিক্ত চার্জ ছাড়াই তাদের টিকিট পরিবর্তন করে পছন্দের দিনের টিকিট নিতে পারবেন। এছাড়া, যাত্রীরা চাইলে টিকিট ফেরতও দিতে পারবেন,’ বলেন তিনি।

এদিকে, আজ শনিবার টাইমস অফ ইন্ডিয়াকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন কর্মকর্তার বলেন, ‘আমরা রবিবার থেকে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করেছিলাম। কিন্তু, ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে এ বিষয়ে অনুমোদন পাওয়া যায়নি।’

‘এ বিষয়ে চুক্তি সই হলে, আমরা নতুন তারিখ ঘোষণা করব,’ বলেন তিনি।

এতে, ভারতের দুটি উড়োজাহাজ চলাচল সংস্থা স্পাইসজেট ও ইন্ডিগোর ফ্লাইট চালুর কথা থাকলেও, সেগুলোও বাতিল করা হবে।

স্পাইসজেটের ২৬ আগস্ট থেকে ফ্লাইট কথা ছিল এবং ইন্ডিগোর পরের দিন ফ্লাইট শুরু করার কথা ছিল।

করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে এ বছরের এপ্রিল মাসে দুই দেশের মধ্যে ফ্লাইট স্থগিত করা হয়েছিল।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ