1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নেত্রকোনায় প্রবাসীর স্ত্রীকে গলাকেটে হত্যা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২১ আগস্ট, ২০২১ ৫:১৫ pm

রাত্রি দাস: নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের কাংসা গুচ্ছ গ্রামে প্রবাসীর স্ত্রী শরিফা আক্তারকে(৩৫) গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে গৃহবধূ শরিফা আক্তারের লাশ উদ্ধার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। ময়না তদন্তের জন্য পুলিশ নিহতের লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত ওই গৃহবধূ মালয়েশিয়া প্রবাসী রিপন মিয়ার স্ত্রী এবং দুই সন্তানের জননী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,সদর উপজেলার মদনপুরের কাংসা গুচ্ছ গ্রামের রিপন মিয়া প্রায় তিন বছর ধরে মালয়েশিয়ায় থাকেন। বাড়িতে তার স্ত্রী শরিফা আক্তার এক মেয়ে ও এক ছেলে নিয়ে বসবাস করতেন।
শুক্রবার রাতের খাবার খেয়ে ছেলে মেয়েকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন শরিফা। ওইদিন রাতের কোন এক সময় গৃহবধূকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। ভোরে তার মেয়ে সাদিয়া ঘুম থেকে জেগে তার মার গলাকাটা লাশ দেখতে পেয়ে চিৎকার শুরু করে। আশপাশের লোকজন এসে জড়ো হয় এবং পুলিশকে খবর দেয়।
শনিবার সকালে নেত্রকোনা মডেল থানা পুৃলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে থানায় আনা হয়েছে। ঘটনার কোন কারনও জানতে পারেনি পুলিশ। এদিকে ময়মনসিংহ থেকে সিআইডির বিশেষ টিম এসে প্রাথমিক তদন্ত শুরু করেছে।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহম্মেদ জানান,ময়না তদন্তের জন্য নিহতের লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গৃহবধূর মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য তদন্ত কাজ শুরু হয়েছে। ঘটনা সর্ম্পকে দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভিন্নবার্তা ডটকম/এন

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ