1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মশা নিয়ন্ত্রণে কারও ওপর দায় না চাপিয়ে কাজ করুন: আতিক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১ ৩:১৭ pm

মশা নিয়ন্ত্রণে কারও ওপর দায় না চাপিয়ে প্রত্যেককে দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

শুক্রবার (২০ আগস্ট) সকালে জুম প্ল্যাটফর্মে আয়োজিত ‘বিশ্ব মশা দিবস’ উপলক্ষে ডিএনসিসি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, মশাবাহিত রোগের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সর্বসাধারণকে সচেতন করার লক্ষ্যেই দিবসটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ম্যালেরিয়াশূন্য লক্ষ্য অর্জন, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

আতিকুল ইসলাম বলেন, মশাবাহিত বিভিন্ন রোগের মধ্যে ম্যালেরিয়া, ডেঙ্গু ও চিকুনগুনিয়া উল্লেখযোগ্য। মশার বংশবিস্তার রোধের মাধ্যমেই মশাবাহিত এসব রোগ প্রতিরোধ করা সম্ভব। স্থানীয় কাউন্সিলরসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করেই মশা নিয়ন্ত্রণ করতে হবে। ইতোমধ্যে মশক নিধন কর্মীদের জন্য বায়োমেট্রিক হাজিরা চালু করা হয়েছে।

নগরীর মশার হটস্পটগুলো দ্রুত চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরামর্শ দেন ডিএনসিসির মেয়র।

জুম প্ল্যাটফর্মে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমানসহ সংশ্লিষ্ট কাউন্সিলর ও কর্মকর্তারা যুক্ত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ