1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ভুয়া সেনা সদস্য আটক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ আগস্ট, ২০২১ ১০:১৫ pm

নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রতারণার মাধ্যমে তৃতীয় বিয়ে করে ওই স্ত্রীকে নির্যাতনের অভিযোগে সুমন উদ্দিন (৩৮) নামের এক ভুয়া সেনা সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরকলমী গ্রামের শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সুমন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগোসাই গ্রামের দাই বাড়ির গিয়াস উদ্দিনের ছেলে।

অভিযোগ সূত্র জানায়, সেনা সদস্য পরিচয় দিয়ে ওই তরুণীর (২০) সঙ্গে মুঠোফোনে সম্পর্ক গড়ে প্রতারক সুমন উদ্দিন। পরে তাকে বিয়ে করেন। এর আগেও তিনি দুটি বিয়ে করেছেন এবং তার দুটি সন্তানও রয়েছে।

ভুক্তভোগী ওই তরুণী জানান, এক বছর আগে নোয়াখালী জেনারেল হাসপাতালে মায়ের চিকিৎসার জন্য গেলে সেখানে প্রতারক সুমনের সঙ্গে তার পরিচয় হয়। পরে কৌশলে মুঠোফোন নম্বর নিয়ে সুমন নিজেকে অবিবাহিত ও সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে সম্পর্ক গড়ে তোলেন। এক পর্যায়ে সম্পর্ক গভীর হলে পারিবারিক সম্মতিতে গত বছরের সেপ্টেম্বর মাসের ১৭ তারিখ রেজিস্ট্রি কাবিনের মাধ্যমে বিয়ে করেন। এরপর সুমন তার ঢাকার মিরপুরের ভাড়া বাসায় নিয়ে দুই লাখ টাকা যৌতুকের দাবিতে মানসিক ও শারীরিক নির্যাতন চালাতে থাকেন।

এর মধ্যে ওই তরুণী জানতে পারেন তাকে বিয়ে করার আগেও প্রতারক সুমন আরও দুটি বিয়ে করেছেন। তার দুই সন্তানও রয়েছে। পরে কৌশলে কোম্পানীগঞ্জের চরকলমী গ্রামের তার বাবার বাড়িতে বেড়ানোর কথা বলে চলে আসেন। প্রতারক জামাই সুমনও শ্বশুরবাড়িতে এলে বুধবার পুলিশে সংবাদ দেয়। পরে প্রতারিত তরুণীর অভিযোগ পেয়ে পুলিশ বিয়েপাগল সুমনকে গ্রেফতার করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুদ্দিন আনোয়ার বলেন, প্রতারক যুবককে আটকের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ