1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

টিকার দ্বিতীয় ডোজ নিলেন খালেদা জিয়া

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ আগস্ট, ২০২১ ৫:২৪ pm

করোনা ভাইরাস থেকে সুরক্ষায় টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ টিকা নেন তিনি।

এর আগে বিকালে গুলশানের বাসা ফিরোজা থেকে ছোট ভাই শামীম এস্কান্দারের গাড়িতে করে তিনি হাসপাতালে যান।

এই টিকাকেন্দ্র থেকেই গত ১৯ জুলাই মডার্নার তৈরি কোভিড-১৯ টিকার প্রথম ডোজ টিকা নেন সাবেক এই প্রধানমন্ত্রী। ৭৫ বছর বয়সী খালেদা জিয়া সেদিন গাড়ি থেকে নামেননি। অসুস্থতার কারণে চিকিৎসকদের পরামর্শে তাকে গাড়িতে এসে টিকা দিয়ে যান স্বাস্থ্যকর্মীরা।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক জানান, আজকে ম্যাডামের মর্ডানার দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার নির্ধারিত দিন। সেজন্য উনাকে মহাখালী নিয়ে যাওয়া হয়েছে।

খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যক্তিগত চিকিৎসকরা দুপুরে গুলশানের বাসা ফিরোজায় আসেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ