
ইডেন মহিলা কলেজের ইংরেজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের (মাস্টার্স) শিক্ষার্থী হাবিবা কুমকুম (২৫) ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন )।
বিগত চার দিন ধরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি হন এবং গত ১৬ আগস্ট রাত ৩ টায় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার গ্রামের বাড়ি বরিশালে। পরিবার নিয়ে তিনি ঢাকার মুগদায় বসবাস করতেন। নয় বছর পূর্বে মামুনুর রশিদ নামের এক ব্যক্তির সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। ২ বছর বয়সের এক ছেলে ও ১ বছর বয়সের এক মেয়ে রেখে সবাইকে ছেড়ে চিরতরে বিদায় নিয়েছেন। তার অকাল মৃত্যুতে পরিবারের নেমে এসেছে শোকের ছায়া। কিছুতেই মেনে নিতে পারছেন না পরিবার এবং বন্ধুমহল।
তার মৃত্যুতে ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, আমরা একজন মেধাবী শিক্ষার্থীকে হারিয়েছি।
ভিন্নবার্তা ডটকম/এসএস