1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

গণফোরামের নির্বাহী সভাপতি হলেন এম মোকাব্বির খান

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১ ৭:২২ pm

সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান গণফোরাম এর কেন্দ্রীয় নির্বাহী সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন।

গণফোরামের একমাত্র নির্বাহী সভাপতি হিসেবে তাকে দায়িত্ব দিয়েছেন সংগঠনের সভাপতি ড. কামাল হোসেন।

এক চিঠিতে ড. কামাল হোসেন বলেন, গঠনতন্ত্রের বিধান অনুযায়ী সভাপতির দায়িত্ব পালনে সভাপতিকে সার্বক্ষণিক সহযোগিতা প্রদানের জন্য ১৬ই আগস্ট থেকে পরবর্তী জাতীয় কাউন্সিল না হওয়া পর্যন্ত মোকাব্বির খানকে গণফোরামের নির্বাহী সভাপতি পদে মনোনীত করা হয়েছে।

মোকাব্বির খান গণফোরামের জন্মলগ্ন থেকে ওতপ্রোতভাবে জড়িত। প্রথম দিকে তিনি যুক্তরাজ্যে গণফোরামের নেতৃত্ব দিলেও পরবর্তীতে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে আসেন।

গণফোরামের নির্বাহী সভাপতি হিসেবে নতুন দায়িত্ব লাভের পর এক প্রতিক্রিয়ায় মোকাব্বির খান সাংবাদিকদের বলেন, “জাতির অভিভাবক, গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন দলের প্রধান হিসেবে তাকে সার্বক্ষণিক সহযোগিতা করতে আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি তা নিষ্ঠার সাথে পালন করব।”

তিনি বলেন, “দলের সকল প্রবীণ ও নবীন নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতা–কর্মীদের সঙ্গে নিয়ে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় গণফোরামের আন্দোলনকে সফল করতে আমি সচেষ্ট থাকব।”
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ