1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিমানবন্দরে ভিড় না করে নাগরিকদের ‘ঘরে ফেরার’ আহ্বান তালেবানের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ আগস্ট, ২০২১ ৫:২২ pm

তালেবান কাবুল দখলে নেওয়ার পর থেকে আতঙ্কে রয়েছেন শহরের মানুষ। এর মধ্যে বিমানে দেশছাড়ার সময় কাবুলের বিমানবন্দর এলাকায় বিশৃঙ্খলা দেখা দেয়। এ সময় নিহত হন পাঁচজন। তবে হুড়োহুড়ি না গুলিতে তারা নিহত হয়েছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এর মধ্যে বিমানবন্দর কর্তৃপক্ষ সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে। সোমবার কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।

হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের মিডিয়া অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়, বিমানবন্দর থেকে সব ধরনের বেসামরিক ফ্লাইট স্থগিত করা হয়েছে। বিবৃতিতে নাগরিকদের প্রতি ‘চত্বরে আক্রমণ’ না চালানো ‘লুটপাট প্রতিরোধ’ করার আহ্বান জানানো হয়।

এদিকে যেসব আফগান বিমানবন্দরে ভিড় করেছেন, তাদের ‘ঘরে ফিরে যাওয়ার’ আহ্বান জানিয়েছে তালেবান। তালেবানের মুখপাত্র সোহাইল শাহীন টুইটারে বলেন, যোদ্ধাদের বলে দেওয়া হয়েছে অনুমতি ছাড়া কেউ যেন কারও ঘরে প্রবেশ না করে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ