1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

প্রাইভেটকার খাদে পড়ে দুই চীনা নাগরিকসহ নিহত ৩

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ আগস্ট, ২০২১ ২:৪২ pm

বরগুনার আমতলীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই চীনা নাগরিকসহ তিনজন প্রকৌশলী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন প্রাইভেটকারচালক।

সোমবার (১৬ আগস্ট) ভোরে তাদের মরদেহ উদ্ধার করে আমতলী থানায় নিয়ে আসে পুলিশ। তারা তিনজনই তালতলীর খোট্টারচর এলাকার তাপবিদ্যুৎকেন্দ্রে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

নিহতরা হলেন- ইঞ্জিনিয়ার লু জিক ইং, ইঞ্জিনিয়ার লি ওয়েন্টাও ও দো-ভাষী ইঞ্জিনিয়ার মো. ফকরুল হাসান।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ-আলম জানান, প্রাইভেটকারে ঢাকা থেকে তালতলীর খোট্টারচর এলাকার তাপবিদ্যুৎকেন্দ্রে আসছিলেন তারা। রোববার দিবাগত রাত পৌনে ২ টার দিকে আমতলীর ব্রিকফিল্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই তিনজন প্রকৌশলী মারা যান। তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস।

ওসি আরও জানান, এ সময় আহত গাড়ির চালক মো. মুছাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ