1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ আগস্ট, ২০২১ ১২:১৫ pm

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী এবং ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে এক দিনের ছুটি শেষে আবারো হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হয়েছে। সোমবার (১৬ আগস্ট) সকাল ১০টায় ভারত থেকে পণ্য বোঝাই ট্রাক হিলি বন্দরে প্রবেশের মধ্যদিয়ে কার্যক্রম শুরু হয়।

হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাব ঢাকা পোস্টকে জানান, রোবার জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সরকারি ছুটি এবং ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে এক দিন বন্ধ থাকার পর আজ থেকে আবারো আমদানি-রফতানি শুরু হয়েছে।

তিনি আরও জানান, সরকারি ছুটি থাকায় বন্দরের অভ্যন্তরের সকল কার্যক্রম বন্ধ ছিল। ছুটি শেষ হওয়ায় আজ আবারো কার্যক্রম শুরু হয়েছে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেকেন্দার আলী জানান, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতের অভ্যন্তরে আটকে পড়া যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ