1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ঢাকায় ট্রেনের ধাক্কায় নিহত ১

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ আগস্ট, ২০২১ ১১:২৯ am

রাজধানীর খিলক্ষেতে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার সকাল ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

খিলক্ষেত থানার এসআই মো. জাহাঙ্গীর খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার সকালে খিলক্ষেত রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি গুরুতর আহত হন। তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। সঙ্কটাপন্ন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, ট্রেনের ধাক্কায় নিহত ব্যক্তি খিলক্ষেত এলাকার ভাসমান বাসিন্দা। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ