1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ছাত্রলীগ নেতাকে পেটাল আ.লীগ নেতার ছেলে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ আগস্ট, ২০২১ ১১:৪২ pm

পাবনার ভাঙ্গুড়া উপজেলা ছাত্রলীগের উপ-ক্রীড়াবিষয়ক সম্পাদক হাফিজুর রহমানকে (২৫) পিটিয়ে জখম করেছে শুভ আহমেদ (২৩) নামে এক ছাত্রলীগ কর্মী।

শনিবার সন্ধ্যায় ভাঙ্গুড়া পৌরসভার জগতলা বাজারে এ মারধরের ঘটনা ঘটে। শুভ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সিএনজি মালিক সমিতির সভাপতি আব্দুল জব্বারের ছেলে।

আহত হাফিজুর উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের পারভাঙ্গুড়া গ্রামের মোকছেদ আলীর ছেলে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে হাফিজুরের পরিবার।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যক্তিগত বিরোধের জেরে হাফিজুরের সঙ্গে শুভর বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছিল। এর আগে হাফিজুরের লোকজন শুভকে পেটায়। এরপর থেকেই শুভ হাফিজুরকে নানাভাবে পেটানোর হুমকি দিচ্ছিল।

শনিবার সন্ধ্যায় পৌরশহরের জগতলা বাজারে হাফিজুরকে একা পেয়ে শুভ ও তার চার সহযোগী পিটিয়ে জখম করে। এ সময় হাফিজুরের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে শুভসহ অন্যরা পালিয়ে যায়। পরে হাফিজুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শী ও পারভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের সদস্য হারুনুর রশীদ বলেন, হাফিজুর ও শুভর মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে একাধিকবার সমাধানের চেষ্টা করা হয়েছে। এ অবস্থায় আবারো মারধরের ঘটনা ঘটল। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে গেল।

হাফিজুরের পিতা মোকছেদ আলী বলেন, বিষয়টি উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের সিনিয়র নেতাদের জানানো হয়েছে। এছাড়া থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ