1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ভালো নেই সাবেক অর্থমন্ত্রী মুহিত, বসছে মেডিকেল বোর্ড

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ আগস্ট, ২০২১ ১:৪২ pm

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের শারীরিক অবস্থা ভালো নেই। এ জন্য শনিবার (১৪ আগস্ট) চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড বসবে। তারা সিদ্ধান্ত নেবেন পরবর্তী করণীয় বিষয়ে।

এদিকে আবুল মাল আবদুল মুহিতের জন্য দোয়া চেয়েছেন তার ছোট ভাই ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘পরশু (বৃহস্পতিবার) বেশি খারাপ ছিল। গতকাল একটু ব্যথা ছিল। সব কিছুই একটু কঠিন। আজকে ডাক্তারদের একটা বোর্ড বসবে, তারা ঠিক করবেন পরবর্তী করণীয় কি।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উনি (মুহিত) এখনো করোনা পজিটিভ। মুখে ঘা ছিল, সেটা সেরে গেছে। কিন্তু এখন উনার যে সমস্যা; শরীর অনেক দুর্বল। খাওয়া-দাওয়া সীমিত। দোয়া করেন, যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায়।’

উল্লেখ্য, ২৪ জুলাই করোনা শনাক্ত হয় ৮৭ বছর বয়সী আওয়ামী লীগের প্রবীণ নেতা আবুল মাল আবদুল মুহিতের। ওই সময় তিনি তার বনানীর বাসায় আইসোলেশনে ছিলেন। জটিলতা এড়াতে তাকে ২৮ জুলাই সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ