1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কাশিমপুর কারাগারে পরীমনি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১ ৯:৫০ pm

আদালতের নির্দেশে গাজীপুরের কেন্দ্রীয় কাশিমপুর কারাগারে আনা হয়েছে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনিকে। আজ শুক্রবার সন্ধ্যা ৭টার প্রিজন ভ্যানে করে পরিমনিকে ওই কারাগারে নেওয়া হয়।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা ৭টার দিকে নায়িকা পরিমনিকে প্রিজন ভ্যানে করে এ কারাগারে আনা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী তাকে এ কারাগারে বন্দী রাখা হবে।

এর আগে বিকেলে পরিমনির জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডল। পরে বিকেল সোয়া ৪টার দিকে আদালত থেকে তাকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়ার উদ্দেশ্যে রওনা দেয় প্রিজন ভ্যান।

পরীমনিকে কাশিমপুর কারাগারে নিয়ে আসার খবর ছড়িয়ে পড়লে বিকেল থেকেই শতশত উৎসুক জনতা তাকে দেখার জন্য কারাগারের প্রধান ফটকে ভিড় করতে থাকে। সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের সময় পরীমনিকে নিয়ে গাড়ি কারাগারে প্রবেশে সময় মানুষ কারাফটকে ভিড় করলেও শেষ পর্যন্ত পরীমনির দেখা না পেয়ে ফিরে যায় উৎসুক জনতা। এসময়ে কারাফটকে কারারক্ষী ছাড়া মানুষের ভিড় সামলাতে পুলিশ মোতায়েন ছিল।

গত ৫ আগস্ট পরীমনিকে বনানী থানার মাদক মামলায় ৪ দিন ও ১০ আগস্ট দ্বিতীয় দফায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এরও আগে ৪ আগস্ট বিকেলে বনানীর ১২ নম্বর রোডের পরীমনির বাসায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়। ওইদিন রাত সোয়া আটটার দিকে বনানীর বাসা থেকে পরীমনিকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ