
রাজধানীর পল্টন এলাকায় এক হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দিয়েছে আওয়ামী যুবলীগ। শুক্রবার সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণের এই আয়োজনে ভার্চুয়ালি যুক্ত ছিলেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। সরাসরি উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
এ সময় শেখ ফজলে শামস্ পরশ বলেন, ‘৪৬ বছর আগে এই মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল ক্ষমতালোভী কুচক্রী মহল। বাঙালির মুক্তির মহানায়ক স্বাধীনতার সংগ্রাম শেষে যখন ক্ষত-বিক্ষত অবস্থা থেকে দেশটির পুনর্গঠন ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে চেয়েছিলেন, তখনই ঘটানো হয়েছিল ইতিহাসের নির্মম এ হত্যাযজ্ঞ। এই হত্যাকাণ্ডের সঙ্গে খুনি জিয়ার সম্পৃক্ততা রয়েছে। তাই আমরা জিয়ার মরণোত্তর বিচারের দাবি জানাচ্ছি।’
ভিন্নবার্তা ডটকম/এন