1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিয়ের কথা বলে ধর্ষণ, যুবক গ্রেফতার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১ ১১:২৮ am

ফেনীর ছাগলনাইয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি মোজাম্মেল হোসেন রাকিব (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার দক্ষিণ মটুয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার মোজাম্মেল হোসেন রাকিব ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ মটুয়া গ্রামের নতুন পাড়া আমিন ড্রাইভারের বাড়ির সিরাজ উল্যাহর ছেলে বলে জানিয়েছেন ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম।

মামলার এজহারের বরাত দিয়ে ওসি জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে চলতি বছরের ১০ জানুয়ারি থেকে ৭ আগস্ট পর্যন্ত এক তরুণীকে বিভিন্ন সময়ে ধর্ষণ করে মোজাম্মেল হোসেন রাকিব। একপর্যায়ে তরুণী বিয়ের জন্য চাপ দিলে মোজাম্মেল হোসেন রাকিব বিয়ে করতে অপারগতা প্রকাশ করে। পরে ওই তরুণী বাদী হয়ে বুধবার ছাগলনাইয়া থানায় ধর্ষণের মামলা দায়ের করে।

ওই মামলায় অভিযান চালিয়ে পুলিশ মোজাম্মেল হোসেন রাকিবকে গ্রেপ্তার করে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন ওসি। এর আগে ফেনী জেনারেল হাসপাতালে নির্যাতিত তরুণীর শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ