1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

১৬তম শিক্ষক নিবন্ধনের ভাইভার নতুন সময়সূচি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১ ৬:৫৯ pm

১৬তম শিক্ষক নিবন্ধনের স্থগিত হওয়া ভাইভার নতুন সময় ঘোষণা করা হয়েছে। এ মৌখিক পরীক্ষা আগামী ২৪ আগস্ট শুরু হয়ে ১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন বিভাগের সদস্য এ বি এম শওকত ইকবাল শাহীন সাক্ষরিত নতুন সূচিপত্র প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবর্তিত তারিখ প্রার্থীদের টেলিটকের এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। এসএমএস পাওয়ার পর পরীক্ষার্থীদের আগের ডাউনলোড করা প্রবেশপত্র এবং প্রবেশপত্রে বর্ণিত সব সার্টিফিকেট, মার্কশিট এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপিসহ মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। এক্ষেত্রে অবশ্যই প্রার্থীকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরীক্ষায় উপস্থিত হতে হবে।

জানতে চাইলে যুগ্মসচিব এ বি এম শওকত ইকবাল শাহীন বলেন, দেশে চলমান বিধিনিষেধ থাকার কারণে পরীক্ষার তারিখ পেছানো হয়েছিল। সরকার বিধিনিষেধ তুলে নেয়ায় নতুন করে পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। সবকিছু স্বাভাবিক থাকলে নির্ধারিত তারিখগুলোতেই মৌখিক পরীক্ষা নেয়া হবে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ