1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

জাতীয় শোক দিবসে সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া: ধর্ম মন্ত্রণালয়

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১ ৫:৪৩ pm

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষে ১৫ আগস্ট বাদ জোহর দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

এ ছাড়া দেশের অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে নিজ নিজ ধর্মমতে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। বৃহস্পতিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে ঘাতকের ঘৃণ্য আঘাতে নির্মমভাবে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ বঙ্গবন্ধু পরিবারের বেশিরভাগ সদস্য এবং অন্যান্য সকল শহীদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

এ সময় কোভিড-১৯-এর ভয়াবহ প্রাদুর্ভাব থেকে বাংলাদেশসহ সারা বিশ্বের সকল মানুষের সুরক্ষা, অসুস্থদের দ্রুত আরোগ্যলাভ, মহামারী পরিস্থিতির দ্রুত উন্নতি এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় দোয়া ও প্রার্থনা করা হবে।

এ বিষয়ে অবশ্যই স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য দেশের সকল মসজিদের খতিব, ইমাম, মুসুল্লিবৃন্দ ও মসজিদ কমিটি এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিগণকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ