
কিশোরগঞ্জ শহর থেকে নিখোঁজের পাঁচদিন পর কঙ্কালসার মরদেহ মিলল হৃদয় (১৬) নামে এক কিশোরের।বুধবার রাত সাড়ে ৮টার দিকে জেলার হোসেনপুর ও ময়মনসিংহের পাগলা থানার মধ্যবর্তী ব্রহ্মপুত্র নদের খুর্শিদ মহল সেতুর নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
কিশোরগঞ্জ সদর মডেল থানা ও পাগলা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। হৃদয় কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের যোগীরখালী গ্রামের মো. কাজিম উদ্দিনের ছেলে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবু বকর সিদ্দীক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতিদিনের মতো ৬ আগস্ট শুক্রবার মিশুক নিয়ে শহরের উদ্দেশে বের হয় হৃদয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল।
ভিন্নবার্তা/এমএসআই