1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পুত্রবধূর যৌন হয়রানি মামলায় শ্বশুর গ্রেফতার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১১ আগস্ট, ২০২১ ১১:২৩ pm

মানিকগঞ্জের ঘিওরে পুত্রবধূর যৌন হয়রানির মামলায় শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোর ৪টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার সন্ধ্যায় ঘিওর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা এক প্রেস ব্রিফিং বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলার সিংজুরী ইউনিয়নের বীর সিংজুরী এলাকায় সাইদুল ইসলাম (৪৭) তার পুত্রবধূকে দীর্ঘ দিন ধরেই কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি পুত্রবধূ তার স্বামী ও স্থানীয় গণমান্য ব্যক্তিদের কাছে বলেও কোনো প্রতিকার পাননি।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গতকাল মঙ্গলবার রাতে ওই গৃহবধূ থানায় এসে বিষয়টি পুলিশকে জানান। পরে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব তাৎক্ষণিক পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানের সার্বিক দিক নির্দেশনায় রাত ৪টার দিকে আসামিকে গ্রেপ্তার করে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ