1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সৈয়দপুরে শিক্ষককে চাকুরীচ্যুত করার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

জয়নাল আবেদীন হিরো, নীলফামারী
  • প্রকাশের সময় : বুধবার, ১১ আগস্ট, ২০২১ ১০:৪৪ pm

নীলফামারীর সৈয়দপুরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের এক শিক্ষককে বহিষ্কার করার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। এতে প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন। তাঁদের পক্ষ থেকে অবিলম্বে ওই শিক্ষকের চাকরিচ্যুতির আদেশ প্রত্যাহার করার দাবি জানানো হয়েছে। বুধবার দুপুর ১২ টায় সৈয়দপুর প্রেসক্লাবের সামনে শহীদ ডা: জিকরুল হক সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন মুনতাছির আহাদ, মেহেদী হাসান, সাফায়েত হোসেন স্বচ্ছ প্রমূখ।

বক্তারা বলেন,গত ৫ আগষ্ট আমাদের এ প্রতিষ্ঠানের প্রিয় শিক্ষক মোস্তাফিজুর রহমান স্যারকে অন্যায়ভাবে চাকুরীচ্যুত করা হয়েছে । স্যারের বিরুদ্ধে অভিযোগ তিনি প্রাইভেট পড়ানোর সময় একটি ব্যাচে সহকর্মীদের নিয়ে কটুকথা বলেছেন এবং কলেজ প্রশাসনের বিরুদ্ধে প্রশ্ন তুলে শৃঙ্খলা ভঙ্গ করেছেন ।

তাঁরা বলেন স্যারের বিরুদ্ধে আনা এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন । কারণ স্যারের বিরুদ্ধে অভিযোগে যেদিনের কথা উল্লেখ করা হয়েছে সেদিন ছিল সৈয়দপুর পৌরসভার নির্বাচন । ওই দিন স্যার কোন প্রাইভেট পড়াননি। বক্তারা অবিলম্বে ওই শিক্ষকের চাকুরীচ্যুতির আদেশ প্রত্যাহার করে কলেজে ফিরিয়ে আনার দাবী জানান।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ