
বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদের বাবা আওয়ামী লীগ নেতা ফরহাদ রহমান ওরফে মাক্কি মিয়া (৭৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১০ জুলাই) বিকেল ৪টা ৪০মিনিটে ঢাকায় একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে দুই স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ছিলেন সরাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য। পারিবারিক সূত্র জানায়, ফরহাদ রহমান প্রথমে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছিলেন। পরে লিভার সমস্যা ক্যান্সার ও যক্ষা রোগে ভুগছিলেন।
ভিন্নবার্তা/এমএসআই