1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিটিআরসির গণশুনানি ২২ আগস্ট, আজ শেষ হচ্ছে নিবন্ধন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১ ৫:৪০ pm

মোবাইল ফোন ব্যবহারকারী, বাংলাদেশের ভোক্তা সংঘ ও সংশ্লিষ্ট পেশাজীবীসহ আগ্রহী যেকোনো ব্যক্তিদের জন্য গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

সংশ্লিষ্ট সরকারি বা আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থা, টেলিযোগাযোগ সেবাদানকারী প্রতিষ্ঠানও এই শুনানিতে অংশ নিতে পারবে। আগামী ২২ আগস্ট (রোববার) বেলা ২টায় অনলাইন প্ল্যাটফর্মে এই গণশুনানির আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১০ আগস্ট) ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার গণমাধ্যমকে এ কথা বলেন।

তিনি বলেন, গণশুনানির জন্য নিবন্ধন করতে হবে। এখন নিবন্ধনের কাজ চলমান রয়েছে। গণশুনানিতে ভুক্তভোগীদের সমস্যা শুনে সমাধানের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

বিটিআরসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গণশুনানিতে অংশ নিতে হলে অনলাইনে নিবন্ধন করা আবশ্যক। আজকের (১০ আগস্ট) মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে। এই ওয়েবসাইট লিঙ্ক হতে নির্ধারিত ফর্ম পূরণ করে নিবন্ধন করতে হবে।

সময়ের সীমাবদ্ধতার বিষয় বিবেচনা করে শুধুমাত্র বিষয় সংশ্লিষ্ট যৌক্তিক প্রশ্ন/বক্তব্য/উপদেশ প্রদানকারীদের ই-মেইল বা ম্যাসেজের মাধ্যমে অংশগ্রহণের জন্য নিশ্চিত করা হবে এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিতব্য গণশুনানি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় তথ্য (আইডি/পাসওয়ার্ড ইত্যাদি) সরবরাহ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ