1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ইতিহাসে এক অবিচ্ছেদ্য অংশ বঙ্গমাতা: শিক্ষামন্ত্রী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১ ১০:০০ pm

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, বঙ্গবন্ধুকে ‘বঙ্গবন্ধু’ হয়ে ওঠার ক্ষেত্রে যিনি অনুপ্রেরণা জুগিয়েছেন তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। দেশের ইতিহাসে এক অবিচ্ছেদ্য অংশ ফজিলাতুন্নেছা। ঘর-সংসার, রাজনীতি সবই এক হাতে সামলেছেন তিনি। বাংলাদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে তার অবদান অনস্বীকার্য। তাই সময় এসেছে বঙ্গমাতার আদর্শ তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে রোববার সন্ধ্যায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ওয়েবিনারে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আয়োজনে এ ওয়েবিনার অনুষ্ঠিত হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়েবিনারে বিশেষ অতিথি হিসেবে যুক্ত থেকে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ববির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট তাসনুভা হাবিব জিসান।

ওয়েবিনারে আরও বক্তব্য রাখেন- ববি শিক্ষক সমিতির সভাপতি, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট মো. আরিফ হোসেন, শিক্ষার্থীদের মধ্যে ববির আইন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী নূর-ই-নিশাত।

ওয়েবিনারে যুক্ত ছিলেন- পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রমুখ।

অনুষ্ঠান শেষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘বঙ্গমাতার জীবন ও কর্ম’ শীর্ষক কুইজ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। এতে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেন ববির অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী সাকিব হাসান, লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মোসা. রিমা আক্তার এবং পদার্থ বিজ্ঞান শিক্ষার্থী মো. আবুল ফাতাহ।

ওয়েবিনারটি সঞ্চালনা করেন ববি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, টিএসসির পরিচালক ড. মো. খোরশেদ আলম।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ