1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আগের ভাড়াতেই চলবে বাস

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১ ১১:০৮ pm

৬০ শতাংশ বর্ধিত নয়, আগের ভাড়ায় বাস চালানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ। রোববার (৮ আগস্ট) বাংলানিউজকে তিনি এ কথা বলেন।

খন্দকার এনায়েত উল্যাহ বলেন, যাত্রী নিয়ে প্রজ্ঞাপনে যে নির্দেশনা দেওয়া হয়েছে, সে অনুযায়ী আমরা ভাড়া নেব। যদি শতভাগ যাত্রী নেওয়া যায় তাহলে ভাড়া আগেরটাই থাকবে৷ আর অর্ধেক সিট খালি রেখে পরিবহন চালাতে হয় তাহলে ভাড়া বাড়তি নেওয়া হবে। রোববার সরকারি এক প্রজ্ঞাপন বুধবার (১১ আগস্ট) থেকে গণপরিবহন চালুর সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সড়ক, রেল ও নৌ-পথে আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে গণপরিবহন/যানবাহন চলাচল করতে পারবে। সড়ক পথে গণপরিবহন চলাচলের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন (সিটি করপোরেশন এলাকায় বিভাগীয় কমিশনার ও জেলা পর্যায়ে জেলা প্রশাসক) নিজ নিজ অধিক্ষেত্রের আইন-শৃঙ্খলা বাহিনী, সংশ্লিষ্ট দপ্তর/সংস্থা, মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা করে প্রতিদিন মোট পরিবহন সংখ্যার অর্ধেক চালু করতে পারবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ