1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৭ আগস্ট, ২০২১ ৬:০০ pm

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন খেলায় টানা জিতে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ।

সিরিজের চতুর্থ খেলায় অসিদের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

প্রথম তিন ম্যাচে জয় পাওয়ায় উইনিং কম্বিনেশন ভাঙছে না বাংলাদেশ।

আগের ম্যাচে তিনটি পরিবর্তন নিয়ে খেলা অস্ট্রেলিয়া চতুর্থ ম্যাচে খেলছে দুটি পরিবর্তন নিয়ে। তৃতীয় ম্যাচে অভিষেকে হ্যাটট্রিক করা নাথান এলিস ও অ্যাডাম জাম্পার পরিবর্রতে আজ খেলবেন মিচেল সোয়েপসন ও অ্যান্ড্রু টাই।

সিরিজের প্রথম ম্যাচে ১৩১ রানের পুঁজি নিয়েও ২৩ রানের দাপুটে জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ১২১ রানে গুটিয়ে দিয়ে ৮ বল হাতে রেখে ৫ উইকেটে জয় পায় টাইগাররা।

শুক্রবার তৃতীয় ম্যাচে ১২৭ রান করেও ‍দুর্দান্ত বোলিং করে ১০ রানের জয়ে প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ।

টানা তিন ম্যাচ জয়ের ধারাবাহিকতা আজ চতুর্থ ম্যাচেও অব্যাহত রাখতে চায় স্বাগতিক বাংলাদেশ।

তবে ম্যাথু ওয়েডের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া ক্রিকেট দল পরাজয়ের বৃত্ত থেকে বের হতে বদ্ধ পরিকর। সিরিজ খোয়ালেও তারা এখন হোয়াইটওয়াশ এড়াতে পরিকল্পনা আটঁছে।

বাংলাদেশ: সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামিম হোসেন, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।

অস্ট্রেলিয়া: ম্যাথু ওয়েড, বেন ম্যাকডারমোট, মিসেল মার্শ, ময়েস হেনরিক্স, অ্যালেক্স কেরি, অ্যাস্টন টার্নার, ডেন ক্রিশ্টিয়ান, অ্যাস্টন অ্যাগার, মিচেল সোয়েপসন, অ্যান্ড্রু টাই ও জশ হ্যাজলউড।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ