1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

২৪ ঘন্টায় ঝিনাইদহে করোনায় ৮ জনের মৃত্যু

আসিফ কাজল, ঝিনাইদহ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১ ১১:৫৫ pm

ঝিনাইদহে আবারো বেড়েছে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মারা গেছে ৮ জন। এছাড়াও নতুন করে জেলায় আক্রান্ত হয়েছে ৪৭ জন।

সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনা পজেটিভ নিয়ে ৬ জন ও উপসর্গ নিয়ে ১ জন মারা গেছে। এছাড়াও শৈলকুপার ব্রহ্মপুর গ্রামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ১ জন। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ২২৩ জন।

সিভিল সার্জন আরও জানান, শুক্রবার সকালে ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাব থেকে নতুন করে ১৮৩ জনের নমুনার ফলাফল এসেছে। এদের মধ্যে ৪৭ জনের করোনা পজেটিভ এসেছে। আক্রান্তের হার ২৫ দশমিক ৬৮ ভাগ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৮ হাজার ৯১ জন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ