
নেত্রকোনার ঐতিহ্যবাহী পুরাতন ভূমি অফিস গৌরীপুর কাচারি ভবনকে ভূমি যাদুঘর/ল্যান্ড মিউজিয়াম হিসাবে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে।
প্রায় দুই শত বছরের ঐতিহ্যবাহী নেত্রকোনা সদর উপজেলার সদর ইউনিয়ন ভূমি অফিসের যাত্রার পরিসমাপ্তি ঘটল নতুন আর একটি ভবন উদ্বোধনের মাধ্যমে।
জানায়ায়,ময়মনসিংহ পরগনার জমিদার কৃষ্ণচন্দ্র রায় হালদারের মৃত্যুর পর তার চার পুত্র পৈতৃক বাসস্থান জামালপুরের নিকটবর্তী মহিরামকূল ছেড়ে গৌরীপুরে তাদের বাসস্থান গড়ে তুলেন এবং তাদের এজমালি জমিদারি কর্তৃত্বের অন্যতম এ কাচারিটি প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে নেত্রকোনার ভূমি রাজস্ব আদায়সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড ও পরিচালিত হয় এই কাচারিতে।
নেত্রকোনা জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মোঃ আব্দুর রহমান প্রধান অতিথি হিসেবে বুধবার (৪ আগষ্ট) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ঐতিহ্যবাহী পুরাতন এ অফিস ভবনকে ভূমি যাদুঘর/ল্যান্ড মিউজিয়াম হিসাবে ঘোষণার মাধ্যমে সংরক্ষণের উদ্যোগ নেয়ায় কথা বলেন।
অনুষ্ঠানের শুরুতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ও ১৫ আগস্টের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) মোঃ মনির হোসেন।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম,দূর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব উল হাসান,বারহাট্রা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম মাজহারুল ইসলাম.সহকারী কমিশনার ভূমি(সদর) মোঃ সেলিম মিয়া,নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সম্পাদক এম,মোখলেছুর রহমান খান,সদর উপজেলা প্রকৌশলী লুৎফুর রহমান প্রমূখ।, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এ সময় স্বাস্থ্য বিধি মেনে উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভূমি যাদুঘর প্রতিষ্ঠায় বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করেন।
ভিন্নবার্তা/এমএসআই