1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আমেরিকায় মুখোশধারীর গুলিতে বিয়ানীবাজারের যুবক নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১ ৮:১৭ pm

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার দক্ষিণ ফিলাডেলফিয়ায় অজ্ঞাত মুখোশধারীর গুলিতে সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের বঢ়দেশ গ্রামের মোয়াজ্জেম হোসেন সাজু নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পেনসিলভানিয়ার দক্ষিণ ফিলাডেলফিয়ায় এই ঘটনা ঘটে।

বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি পেনসিলভেনিয়া ইনক’র সভাপতি মাশুকুল ইসলাম খান জানান, নিহত যুবক সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের বড়দেশ গ্রামের সামস উদ্দিনের ছেলে। তিনি পেনসিলভেনিয়ার নর্থইস্ট ফিলাডেলফিয়ায় তার পরিবারের সাথে বসবাস করতেন।

তিনি আরো জানান, মঙ্গলবার রাতে দক্ষিণ ফিলাডেলফিয়ার রাস্তায় বন্ধুদের সঙ্গে ছিলেন সাজু। এ সময় একজন মুখোশাধারী ছিনতাইকারী তাদেরকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই পক্ষের মধ্য ধস্তাাধস্তির ঘটনা ঘটে। ছিনতাইকারীর গুলিতে মোয়াজ্জেম হোসেন সাজু গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত জেফারসন ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, নিহত মোয়াজ্জেম হোসেন সাজুর মরদেহ এখনো হাসপাতালে রয়েছে। তার জানাজার নামাজ বৃহস্পতিবার যোহরের নামাজের পর পেনসিলভেনিয়ার নর্থইস্ট ফিলেডেলপিয়া ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হয়। বাংলাদেশি যুবক নিহতের ঘটনায় ফিলাডেলপিয়া পুলিশ এখনো হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

কমিউনিটির পরিচিত মুখ সামস উদ্দিনের ছেলে মোয়াজ্জেম হোসেন সাজুর এমন অকাল মৃত্যুতে স্থানীয় বাঙালি কমিনিউটিজুড়ে শোকের ছায়া বিরাজ করছে। তার মৃত্যুতে তার গ্রামের বাড়িতে ভিড় করছেন স্বজনরা। তার মৃত্যুর খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছাড়া নেমে এসেছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ