1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী হাজার ছাড়িয়েছে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১ ১১:৫৫ am

রাজধানীসহ সারা দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ১ হাজার ৭২ জন। এদের মধ্যে মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ২৫ জন ও ঢাকার বাইরের বিভিন্ন বিভাগের হাসপাতালে ৪৭ জন ভর্তি রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় নতুন আরো ২৬৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি হাসপাতাল ক্লিনিকে ২৪৮ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ১৬ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ আগস্ট পর্যন্ত সর্বমোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ৪৪৬ জন। ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২ হাজার ৩৭০ জন। ডেঙ্গু সন্দেহে চারটি মৃত্যুর তথ্য পর্যালোচনা জন্য আইইডিসিআরের ডেঙ্গুজনিত মৃত্যু পর্যালোচনা কমিটিতে পাঠানো হয়। এ পর্যন্ত মৃত্যুর পর্যালোচনা শেষ হয়নি এবং কোনো মৃত্যুর তথ্য জানা যায়নি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ