
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস টিকার প্রথম ডোজ নিয়েছেন ২ লাখ ৯০ হাজার ৬৮৫ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৬ হাজার ২৬২ জন।
আজ মঙ্গলবার (০৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় অ্যাস্ট্রাজেনেকা-কোভিশিল্ড টিকা নিয়েছেন ১ম ডোজ ২০ জন, ২য় ডোজ ৭ হাজার ২৮ জন; সিনোফার্ম ১ম ডোজ ২ লাখ ১০ হাজার ৬৮১ জন, ২য় ডোজ ৮ হাজার ৩১৬ জন; ফাইজার ১ম ডোজ ০ জন, ২য় ডোজ ৯১৮ জন; মডার্না ১ম ডোজ ৭৯ হাজার ৯৮৪ জন, ২য় ডোজ ০ জন।
এতে বলা হয়, অদ্যাবধি অ্যাস্ট্রাজেনেকা-কোভিশিল্ড টিকা নিয়েছেন ১ম ডোজ ৫৮ লাখ ২০ হাজার ৫৩, ২য় ডোজ ৪৩ লাখ ৬ হাজার ৮৮৭ জন; সিনোফার্ম ১ম ডোজ ২৬ লাখ ৮৪ হাজার ৩১২ জন, ২য় ডোজ ৫৭ হাজার ৮৭৪ জন; ফাইজার ১ম ডোজ ৫০ হাজার ২৫৫ জন, ২য় ডোজ ৩ হাজার ১৬৮ জন এবং মডার্না ১ম ডোজ ৮ লাখ ৪৪ হাজার ২০৯ জন, ২য় ডোজ ০ জন।
এছাড়া দেশে আজ দুপুর ২টা ৩০ মিনিট করোনাভাইরাস টিকা নিবন্ধন করেছেন ১ কোটি ৬৭ লাখ ৩৪ হাজার ১৪৩ জন। এরমধ্যে জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে নিবন্ধন করেছেন ১ কোটি ৬৪ লাখ ৫৮ হাজার ৯৭৪ জন এবং পাসপোর্ট ব্যবহার করে নিবন্ধন করেছেন ২ লাখ ৭৫ হাজার ১৬৯ জন।
ভিন্নবার্তা/এমএসআই